Monday , 30 September 2024 | [bangla_date]

কয়েকদিনের টানা বর্ষনে আত্রাই নদীর চর এলাকার জমির সবজি নষ্ট

দিনাজপুরে আত্রাই নদীর তীরবর্তী এলাকায় অতিরিক্ত বৃষ্টি ও বন্যার পানির কারণে সবজি ক্ষেত নষ্ট হচ্ছে।
গত কয়েকদিনের ভারি বর্ষণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার আত্রাই নদীর চর এলাকার জমি পানিতে তলিয়ে যায়। এতে ওই জমিতে চাষ করা লাউ, করলা, বেগুন, ধুন্দল, মুলা, কাঁচা মরিচ, লাল শাকসহ নানা জাতের সবজির বাগান নষ্ট হয়ে যায়। সব ধরনের সবজির বাগানের পাতা শুকিয়ে গোড়া পচে যায়। এতে চর এলাকার সব চাষীদেরই কমবেশী সবজী ফসল নষ্ট হয়ে গেছে।
কৃষক মো: জিয়া বলেন, আগেও এই জমিতে ফসল ফলাতে সক্ষম হয়েছি। টানা বৃষ্টির কারণে ফসলি জমিতে জমে যাওয়া পানি নামার কোন জায়গা পাচ্ছে না। ফলে জমে থাকা পানির কারণে উৎপাদিত ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই মুলার গাছও তুলে নিচ্ছি। যদি কিঠু পাওয়া যায়। এবার সবজি আবাদে আমার ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরের বিপ্লবী আখতার বাঁচতে চায়—সহযোগিতার আহ্বান

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ,নষ্ট হয়েছে রাস্তাঘাট

উপবালা রায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারসহ ন্যায় বিচার দাবীতে দিনাজপুরে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

আখেরি মুনাজাত দিনাজপুরে জেলা ইজতেমায় বৃহৎ জুম্মার নামাজ আদায়

পঞ্চগড়ে অধ্যাপিকা রেহানা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুরে ভুয়া ডাক্তার ও সহযোগী সহ ০২ জন গ্রেফতার। বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার

বীরগঞ্জে ভূয়া বীর মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অবৈধ প্রভাব বিস্তার

পীরগঞ্জে ভূমি সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ কর দাতাকে সম্মাননা