Monday , 23 September 2024 | [bangla_date]

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান

খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নজমূল হক।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এসময় থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম, এসআই, এএসআই, কনস্টেবল ও কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানায়।
এর আগে নবাগত ওসি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলায়। তিনি ২০০৩ সালে চাকুরীতে যোগদান করেন।
নবাগত ওসি নজমূল হক বলেন, পুলিশের এই ক্রান্তিলগ্নে অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে থানা পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করব। সেই সাথে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেন দেশ ও মানুষের কল্যাণ হয়। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বিদায়ী ওসি মো: মোজাহারুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করে জেলা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে নারী-শিশুসহ ৫জন দগ্ধ

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

চিরিরবন্দরে পানির অভাবে আমন চাষিরা বিপাকে

হরিপুরে ফেনসিডিল গাজা সহ বিক্রেতা আটক

ঠাকুরগাঁওয়ে ৮ মাস বয়সী শিশু মুঈনকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

আটোয়ারীতে ইউএনও মোঃ অরিফুজ্জামান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

প্রেম মানেনি আন্তর্জাতিক বাধা, অবশেষে স্বামীর কাছে ফিরলেন ভারতীয় তরুণী