Monday , 30 September 2024 | [bangla_date]

গাঁজাসহ খানসামায় মাদক ব্যবসায়ী আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: হাফ কেজি গাঁজাসহ দিনাজপুরের খানসামায় হাবিবুর রহমান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও এলাকাবাসী।
আটক মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৭)খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকার সুলতান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত হাবিবুর রহমানের অত্যাচারে অতিষ্ঠ ঐ এলাকার সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট বাজার এলাকায় গাঁজাসহ হাতেনাতে আটক করে থানা পুলিশে দেয় জনতা।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, আটক যুবক হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই মাদক বিক্রির সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও নানা অপরাধ প্রতিরোধে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানের মাদক ব্যবসার ফলে ঐ এলাকার যুব সমাজ ও পরিবেশ খারাপের প্রতিবাদ করে তাকে আটকের দাবি জানিয়ে আসছিলো ঐ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণ সাহায্য সংস্থার বেদখলীয় প্রায় ১০ একর জমি ফেরত পেতে জোর তৎপরতা শুরু

বীরগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের প্যালাসাইডিং নির্মাণ কাজের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন

দিনাজপুরে শুভসংঘের স্বেচ্ছাসেবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

ড্যাব’র মহাসচিব ডা.সালাম ও তার পরিবার করোনা সংক্রমণে বালিয়াডাঙ্গী বিএনপি’র দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১