Wednesday , 25 September 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের  শাস্তির দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক চালক রায়হান কবির মিলন হত্যাকাÐে জড়িত গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মিলন উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর-বগুড়া আঞ্চলিক সড়কে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রানীগঞ্জ বাজার শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ সোসাইটির রানীগঞ্জ বাজার শাখার যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,সদস্য সুজন সরকারসহ অনেকে।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে কয়েকজন যাত্রী বেশে ইজিবাইক ভাড়া করে নিয়ে গিয়ে চালকে ছুরিকাঘাত করে হত্যা শেষে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।
পরের দিন বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা বাজারে পার্শ্বে সড়কের উপর পড়ে থাকা অবস্থায় মিলনের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এই হত্যাকাÐে চারজনকে পুলিশ আটক করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মত সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত

নৌ প্রতিমন্ত্রীর চিকিৎসার অনুদান পেলেন অসহায় বীরঙ্গনা ইদু মাস্টারনি খ্যাত শিক্ষিকা

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২ বছর পূর্ণ হলো— মোঃ যোবায়ের হোসেন

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ঠাকুরগাঁও সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা