Monday , 30 September 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ও কেক কাটা সহ নানা কর্মসূচী পালন করা হয়।
সংগঠনটি মানবতার কল্যাণে অসুস্থ্য রোগীদের রক্তদানের উদ্দেশ্য নিয়ে ২০২২ সালে আত্মপ্রকাশ ঘটে। এছাড়াও সংগঠনটির বৃক্ষরোপন, ত্রাণ সহায়তা, এতিম শিশুদের মাঝে ইফতারের ব্যবস্থা, বøাড গ্রæপিং ক্যাম্পেইন সহ নানাবিধ সেবামূলক কাজ করে আসছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল আল মামুন কাওছার শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার নবাগত ওসি মোঃ নাজমুল হক, মেডিকেল অফিসার মোঃ আহসান হাবিব, সংগঠনের সভাপতি সেলিম হাসনাত।
আরো বক্তব্য রাখেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য সাব্বির হোসেন, হেয়াতপুর বøাড ডোনেশন গ্রæপের সদস্য আমিনুল ইসলাম, দাউদপুর বøাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, অত্র সংগঠনের সমাজসেবা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সদস্য রায়হান কবির, তারেক হাসান, সাংবাদিক রাফছান জানি শুভ সহ অনেকে।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধি শিশুকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন সদস্য নাহিদ হাসান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান হওয়া প্রয়োজন-ব্যারিস্টার নওশাদ জমির

জয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ হোসেন

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বীরগঞ্জে কোটি-কোটি টাকার সম্পত্তি অর্ধশত বছর ধরে পরিত্যাক্ত প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছেন সরকার

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ভাইরাল সাইমনের দুই চোখ ৯০% অকেজো ঃ চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

নবরূপীর বর্ষবরণ ও পান্তা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছেন’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি