Tuesday , 24 September 2024 | [bangla_date]

ছাত্র হত্যা মামলার আসামি আবু ইবনে রজব বীরগঞ্জে গ্রেপ্তার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম (রাহুল) হত্যা মামলার আসামি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরের সুজালপুর এলাকায় একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‍্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মেহেদী হাসান। আবু ইবনে রজব দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি বীরগঞ্জ শহরের এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিহতের ঘটনায় ১৯ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সুজয়কে নিয়ে দিশেহারা পরিবার !

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

পীরগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

শেখ রাসেল দিবস পীরগঞ্জে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ