Monday , 23 September 2024 | [bangla_date]

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন
জিংক ফুড শিশুদের মেধা ও শারীরিক বিকাশ
ঘটাতে অগ্রণী ভ‚মিকা পালন করছে
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জিংক ধানের গুরুত্ব ও মানবদেহে জিংকের প্রভাব ও প্রয়োজনীয়তা এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের সম্পৃক্ততা বিষয়কে সামনে রেখে বলেন, জিংক ফুড শিশুদের মেধা ও শারীরিক বিকাশ ঘটাতে অগ্রণী ভ‚মিকা পালন করছে। এছাড়া শিশুরা লম্বা এবং সুস্থ্য জীবন-যাপন করার ক্ষেত্রে জিংক ফুডের বিকল্প নেই। এর জন্য সচেতনতার কোন বিকল্প নেই।
হারভেস্টাপ্লাস বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে জিংক ফুড সমন্ধে বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার (এম.এফ) মোঃ মোস্তাফিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশ রেজিওনাল ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ শরিফ, মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ।
উক্ত প্রশিক্ষণে জিংক ধানের গুরুত্ব এবং মানবদেহে জিংকের প্রভাব ও প্রয়োজনীয়তা এবং কমিউনিটি হেলথ ওয়ার্করদের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণটি দিনব্যাপী চলে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জেলার সদর, বিরল ও রাণীগঞ্জ উপজেলার মোট ২৫ জন হেলথ ওয়ার্কার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৪ জন মহিলা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচী সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশ এর মোঃ শাহিনুর ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষিবিদ মোঃ রাশেদুল ইসলাম আরডিআরএস বাংলাদেশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

বিরল প্রেসক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

চাকা ব্লাস্ট হয়ে ঠাকুরগাঁওয়ের পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের  গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

রাণীশংকৈলের স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক —– স্নেহা শিষ চন্দ্র দাস

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়

রানীশংকৈলে নবনির্বাচিত মেয়রকে নাগরিক গণসংবর্ধনা

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি