Friday , 6 September 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে আদিত্য ও জান্নাত নামের দুই ঘুমন্ত স্কুল শিক্ষার্থীর । বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। তার বয়স ১২ বছর।
পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
অন্যদিকে ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ ছোবল দেয়। এসময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দিনাজপুর মেডিকেলে নেবার পথেই মারা যায় সে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সেলাই মেশিন বিতরন

আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র‌্যালী

ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষক-কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

দেশকে একটি সুন্দর সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন -রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভারী বর্ষণে পঞ্চগড়ে ভেঙ্গে গেছে সড়ক,বন্ধ যান চলাচল

পোলিং এজেন্ট দিতে পারেননি নৌকার প্রার্থী, নৌকা প্রতীকে ২৪৭ ভোট