Wednesday , 18 September 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ।

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাকুরীতে পুন:বহাল করা এবং কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ১৭ মঙ্গলবার ঐ ঘটনায় ঘতিগ্রস্থ সাবেক বিডিআর সদস্য সেপ্টেম্বররা ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে জড়ো হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি পেশ করেন। বিডিআর কল্যাণ পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পিলখানার ঘটনার সময়ে ক্ষতিগ্রস্থ সদস্যদের পক্ষে এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন হাবিলদার মো: হারুন-অর-রশিদ। পরে ৮ দফা দাবি সম্বিলিতি স্মারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর হাতে তুলে দেন।
৮ দফা দাবিগুলো হলো:- বিডিআর পিলখানা সংগঠিত পরিকল্পিত হত্যাকন্ডকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়ীত না করে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে আখ্যায়িত করা, এ ঘটনায় গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতে নির্বাহী আদেশ বাতিল করা, চাকুরীচ্যুত সকল পদবীর নিরপরাধ বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকুরীতে পুন:বহাল করা, হত্যাকান্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানার হত্যাকান্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশিলবদের সনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা, এ ঘটনায় শাহাদাৎ বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দেওয়া, ২৫ শে ফেব্রুয়ারী দিনটিকে পিলখানার ট্রাজেডি দিবস হিসেবে ঘোষনা, এ ঘটনার পরবর্তী তদন্ত/জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরপরাধ বিডিআর সদস্যদের নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ পূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ সহ পুণর্বাসন করা এবং বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষকারী নিরপরাধ বিডিআর সদস্যদের প্রহসনের বিস্ফোরোক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবৎ কারা অন্তরীন আছে, তাদেরকে জামিন অথবা অব্যাহতি পূর্বক মুক্ত করার দাবি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কালো জাম বিলুপ্তির পথে

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

বীরগঞ্জে কৃষক ও কৃষাণীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৩জন আটক

সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও গৌরব সমুন্নত রাখবে : প্রধানমন্ত্রীর আশাবাদ

বীরগঞ্জে দানিউল হত্যা রহস্য উদঘাটন স্ত্রী ও প্রেমিকের ষড়যন্ত্রে ১০ লাখ টাকায় খুন

বজ্রপাত নিরোধে ঠাকুরগাঁওয়ে ১ হাজার তাল গাছ রোপন কার্যক্রম শুরু

আহমদিয়া মুসলিম জামাত নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন