Wednesday , 18 September 2024 | [bangla_date]

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১টায় দিনাজপুর সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউর করিম রঞ্জু, কালিতলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কালিতলা প্রেসক্লাবের সাবেত সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (রেজি নং-রাজ-২৯৩৬) সাধারণ সম্পাদক মাহপিজুল ইসলাম রিপন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, সাংবাদিক এম এ সালাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ একরামুল হক চঞ্চল প্রমূখ।
নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট২০২৪ শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় ৭ সেপ্টেম্বর ২০২৪ নাজমুল হাসান দিনাজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা

পার্বতীপুর ও বীরগঞ্জে দূর্ঘটনায় নিহত-৩জন চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে আহত ২০

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

বীরগঞ্জে গাছে গাছে শিমুল ফুল

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট উদ্ধার, আটক ২

বঙ্গবন্ধুর জুলিও কুরিও পদক প্রাপ্তির ৫০বৎসর পূতির্তে জেলা আওয়ামী লীগের কর্মসূচী পালিত