Monday , 23 September 2024 | [bangla_date]

দিনাজপুরের হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী রাড়তে শুরু করেছে। তবে হাসপাতালে ভর্তি রোগীররা ঢাকা ফেরত বলে জানায় সংশ্লিষ্টরা।
শুক্রবার হাসপাতাল ঘুরে এ তথ্য জানা গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল সূত্রে জানা যায়,বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন পুরুষ ও দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। তারা ঢাকা ফেরত। কেউ ডেঙ্গু নিয়ে ঢাকা থেকে এসেছেন, আবার কেউ ঢাকা থেকে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন। তবে সবাই শংকামুক্ত। গত মঙ্গলবার থেকে তারা ভর্তি রয়েছেন।
তাদের মধ্যে দিনাজপুর শহরের তামান্না ও নুসরাত। তারা দুজনই ঢাকা ফেরত। গত বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে তারা ভর্তি হন।
রোগী নুসরাত সোমবার ঢাকা থেকে জ্বর নিয়ে দিনাজপুরে আসে এবং মঙ্গলবার পরীক্ষা করার পর শনাক্ত হলে হাসপাতালে ভর্তি হয়। একই অবস্থা তামান্নারও।
ডেঙ্গু আক্রান্ত মোহাম্মদ মুন ও মিজানুর রহমানও ঢাকা ফেরত। মোহাম্মদ মুন ঢাকায় প্লাষ্টিক কারখাানায় ও মিজানুর রহমান গার্মেন্ট কর্মী। তারা ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয় বলে জানায়।
এব্যাপরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে জুনে দুজন, জুলাইয়ে পাঁচজন, আগস্টে ১৮ ও চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৭জনসহ ডেঙ্গু আক্রান্ত ৩২রোগী হাসাপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে সাতজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

অসুর রূপে ধর্ষকদের নিধন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জের রাজু বিদেশি পিস্তল-গুলি,মাদকসহ র‌্যাবের হাতে গাইবান্ধায় গ্রেফতার

রাতে ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল  ও ইয়াবাসহ যুবক আটক

চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ যুবক আটক

গণমাধ্যমের সোচ্চারে প্রাঁণে বাঁচলো দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের ৭৪টি গাছ

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে

ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌর নাগরিকদের

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ