Thursday , 26 September 2024 | [bangla_date]

দিনাজপুরে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী

দিনাজপুরে দু’দিন ব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আশা দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর শাখার আয়োজনে দু’দিন ব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীতে ১৬ জন শিক্ষা সেবিকা ও সুপার ভাইজারগণ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন আশা দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজি ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আরশাদ জলিল সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কাহারোল অঞ্চল-এর সিনিয়র আরএম মোহাম্মদ হাসান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আশা কান্তজি ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার মোহাম্মদ আরিফ ইসলাম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর মাটিয়াকুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিনি কুমার শর্মা।
উল্লেখ্য, আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়াদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের ৬৪ জেলায় বর্তমানে আশার ১২ শত ৫০টি ব্রাঞ্চের মাধ্যমে ১৮ হাজার ৯৫০টি শিক্ষা কেন্দ্রে দরিদ্র পরিবারের প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধা ভোগ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি

পঞ্চগড়ে সিভিল সার্জনের নিজ উদ্যোগে উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে অপাশেন কার্যক্রম

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি  শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ঠাকুরগাঁওয়ের আনোয়ার খসরু

কাহারোলে ইউ এন ও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু কহিনুর

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়