Wednesday , 25 September 2024 | [bangla_date]

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

মঙ্গলবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পিসিভি-পিএনএস প্রকল্পের আওতায় চেহেলগাজী ইউনিয়নের আদিবাসী খাটাংপাড়া গীর্জা মাঠ প্রাঙ্গণে শ্রমজীবী শিশু পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহনে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গুঞ্জাবাড়ী ভিডিসি’র সভাপতি ও জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় শিশুদের নিয়ে কাজ করে এবং শিশুদের স্বপ্ন পূরণ করার জন্য সহযোগিতা দিয়ে আসছে। ঝূঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে এবং তাদের পড়াশুনায় সম্পৃক্ত করতে ও শিশুদের অভিভাবকদের স্বাবলম্ভি করতে বকনা বাছুর যথেষ্ট অবদান রাখবে। প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া বলেন, শুধু গরু নিলেই হবে না। তাকে সুস্থ সবলভাবে পালন করতে হবে। যে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন একটি বকনা বাছুর দিয়ে ভবিষ্যতে ১০টি গরু হতে পারে এবং আপনাদের ভাগ্যে উন্নয়ন ঘটতে পারে যা এই প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন সহযোগিতা করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে আকরাম হোসেন বাবলু বলেন, ঝূঁকিপূর্ণ শিশুশ্রম থেকে আপনার সন্তানকে ফিরিয়ে এনে স্কুল মুখী করতে এই বকনা বাছুর প্রদান করা হচ্ছে। আসুন সবাই মিলে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর লিলি হত্যাকান্ডে ২১ দিনেও কুল কিনারা হয়নি

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ, কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

পার্বতীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

আওয়াল সভাপতি পলাশ সম্পাদক ||পীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা