Sunday , 29 September 2024 | [bangla_date]

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সন্ধার আগে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার কুইক চিকস মুরগি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেনের বাড়ি বগুড়ার কাহালু থানার জোবার পাড়া গ্রামে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক ফুলবাড়ীতে কুইক চিকস মুরগি ফার্মের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়েমুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই ট্রাকের চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি রাঙানো জারুল ফুলের পসরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় করেন ইসিজি, প্রেসক্রিপশন লেখেন সহকারী !

বীরগঞ্জে অবৈধ নিয়োগ বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

বীরগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এক ব্যক্তি গ্রেপ্তার

দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আটোয়ারী আওয়ামীলীগের র্্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জর্জিস সোহেলের শপথ গ্রহন

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত