Wednesday , 18 September 2024 | [bangla_date]

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা পতাকা মিছিল করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা মাথায় পতাকা বেধে মিছিলে অংশ নেন ও বিক্ষোভ করেন।এতে যোগ দেয় জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ও সেন্ট ভিনসেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের পদ থেকে নন-নার্স প্রশাসন কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক বেনজামিন দাস। এ সময় তিনি অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য পদগুলো হতে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক নার্সদের পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।
এদিকে একই দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেটের সামনে মাথায় পতাকা বেঁধে বিক্ষোভ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাণীশংকৈল মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দিনাজপুর রোটারী ক্লাব অফিসিয়াল ভিজিট

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

বীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

দিনাজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে নানা আয়োজনে গণহত্যা দিবস পালন ও রাজবাটি সুখসাগরের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দিনাজপুর হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

দিনাজপুরে আই.ই.বি র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা