Sunday , 1 September 2024 | [bangla_date]

দিনাজপুরে বিজিবির ফ্রি চিকিৎসা কার্যক্রমে বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন ও থাকবেন–৪২ বিজিবির অধিনায়ক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আহসান উল ইসলাম বলেছেন, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে না পাওয়ার কারনে তাহারা সব সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে অসহায় ও দু:স্থ্য মানুষেরা অর্থের অভাবে জেলা শহরে গিয়ে ভালো চিকিৎসকের দ্বারা চিকিৎসাসেবা নেওয়ার ক্ষমতা রাখেনা। প্রতিনিয়ত তারা শারিরিক ভাবে অক্ষমতায় ভুগে থাকেন। একারনেই বিজিবি বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দু:স্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিক্যাল টিম দ্বারা বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরনী কার্যক্রম পরিচালনা করছেন। বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন এবং থাকবেন।
শনিবার সকাল ১১ টায় বিরল উপজেলা ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর সীমান্তের সংলগ্ন চকফসল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তার এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সেক্টর সদর দপ্তরের মেডিক্যাল অফিসার লে: কর্নেল অনুপ কুমার বিশ্বাস, এমফিল, সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় ও দু:স্থ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে ২ মাস আটকে রাখা সেই কনস্টেবল সহ ২ জন আটক

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

শীতের আগমনের বীরগঞ্জে লেপ-তোষক তৈরির ধূম

হরিপুরে ‘এ আর ফাউন্ডেশনের’ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ

বীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না