Friday , 20 September 2024 | [bangla_date]

দিনাজপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন পালিত

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বুধবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে দিনাজপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ তছলিম উদ্দীন, মোঃ মেহেদী মাসুম চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ শাহজাহান সাজু ও এমিলিউস টুডু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোক্তার আহম্মেদ।
মানববন্ধনে বক্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষক লাঞ্চনার জন্য তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি ন্যাক্কারজনক এ ঘটনায় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দ্রæত পদায়ন ও দীর্ঘদিনের পাওনা বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রæত বাস্তবায়নের দাবি জানানো হয়।
উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর ঢাকা শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের হামলায় কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মধ্যে হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক নামে দুইজন শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে পৃষ্ঠ হয়ে নিহত ১ ও আহত ৭ জন

বীরগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন

ডিলারদের সিন্ডিকেটে ১১শ’ টাকার সার এখন ১৪শ’ ! কৃষি বিভাগের তদারকি’র অভাব..

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

উপজেলা পরিষদের ফুলবাগানেই মুগ্ধ সেবাগ্রহীতারা

বীরগঞ্জে চায়ের দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান ফাতেমা

নোয়াখালীতে এবার চার টুকরো করা হলো গৃহবধূকে

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ জন আসামী গ্রেফতার ১৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি !

দিনাজপুরে জমইয়াতে হিজবুল্লাহ মানববন্ধন পালন

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা