Monday , 30 September 2024 | [bangla_date]

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে
শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের
মাঝে গাভি বিতরণ
শনিবার দিনাজপুর শিক্ষাবোর্ড সংলগ্ন আদিবাসী পাড়ায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয়বৃদ্ধিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) এর কাজল কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া ঝূঁকিপূর্ণ শিশুশ্রমে যে সমস্ত শিশুরা নিয়োজিত রয়েছে তাদের পিতা-মাতা বা অভিভাবকদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করতে গিয়ে বলেন, শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয়বৃদ্ধিতে শিশুরা পড়াশুনা করতে পারে এবং স্কুলমুখী হবে। পরিবারের স্বচ্ছলতা আনতে ওয়ার্ল্ড ভিশনের গাভী পালনের মাধ্যমে তাদের আয়বৃদ্ধিতে সহযোগিতা করে আসছে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের ফিরিয়ে এনে মেধাযুক্ত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প যথেষ্ট অবদান রাখবে। প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় শিশু শ্রম নিরসনে তাদের অভিভাবকদের হাতে বকনা বাছুর তুলে দেন প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার দিনো দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল আজ, আক্রান্তও বেড়েছে

রাণীশংকৈলে ১৫০ অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ

পীরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে মারপিট- ছেলের ৬ মাসের জেল

দেবীগঞ্জে ভোটের ফলাফলকে কেন্দ্র করে হামলা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর, উপ সচিবসহ আহত-৬

বীরগঞ্জে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

দিনাজপুরের বোচাগঞ্জে ৮০পিছ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে বিজিবি

হাকিমপুর উঠে যাচ্ছে নতুন রাস্তার কার্পেটিং

ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত-৪