Monday , 30 September 2024 | [bangla_date]

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

দিনাজপুরে একটি গ্যারেজ থেকে ডাকাতির ঘটনায় সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮টি ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাগলু গাড়ি, টাকা, মোবাইলফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে এ ডাকাতির ঘটনাটি ঘটে। তবে ঘটনার ১২ঘন্টা পরে (শনিবার ভোরে) ডাকাতদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার শমবারু দাস (২৬), একই উপজেলার দীপু চন্দ্র দাস (৩০), বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার সুজন দাস(২৭),কাহারোল উপজেলার রামপুর এলাকার গাড়ির চালক মো. আলমগীর হোসেন (৩৬) এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মো. দুলাল হোসেন (৩৬)।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান।
এসময় পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে নাইট গার্ডসহ ছয়জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ি থেকে ২০টি ব্যাটারি, নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা, পানির মটর ও ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ১২ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

নৌকা ডুবিতে মৃত পরিবারগুলোর মাঝে জাতীয় হিন্দু মহাজোটের আর্থিক সহযোগিতা প্রদান

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বীরগঞ্জে শিক্ষার্থীদের টিফিন ও হাত খরচের জমানো টাকায় ইফতার

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

কাহারোলে সরকারি দপ্তরে ১০টি পদে নারী কর্মকর্তা কর্মরত

ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর আটক

শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল