Sunday , 1 September 2024 | [bangla_date]

দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং দিনাজপুর চাল কল মালিক গ্রুপ’র বন্যা দুর্গতদের জন্য১৫ টন চাল প্রেরন

ফেনী, কুমিল্লা ,নোয়াখালী জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এবং দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রæপ। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার দুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য ১৫টন চাউল প্রেরণ করেছেন।
শনিবার দুপুর ২টায় ত্রান হিসেবে দিনাজপুর চেম্বার ১০টন ও দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রæপ ৫টন সর্বমোট ১৫ টন চাল দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা হয়। দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সার্বিক জনাব নূর-এ- আলম উপস্থিত থেকে ১৫ টন চাল ফেনীর জেলা প্রশাসন বরাবরে প্রেরণ করেন।
এ সময় দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী ও চাউল কল মালিক গ্রæপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, চেম্বার পরিচালক আখতারুজ্জামান জুয়েল, রাহবার কবির পিয়াল, রুবেল ইসলাম, সৈয়দ সাগীর আহমেদ, মোস্তফা কামাল মিলন চালকল মালিক গ্রæপের পক্ষে গোলাম মাজেদুর রহমান ডাবলু, মোহাম্মদ সাদিকুল ইসলাম রজত কুমার বসাক সানোয়ার হোসেন মোকাদ্দেছুর রহমান তুহিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল

খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ল ৮ দিনমুজুরের ১৯টি ঘর

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

দিনাজপুরে এইচপিভি ভ্যাকসিনেশন প্রচার ক্যাম্পেইন সমন্বয় সভায় বক্তারা এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন

চরম ফ্যাসিবাদ থেকে মুক্তিতে জাতীয় ঐক্যই একমাত্র পথ– ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

পীরগঞ্জ সঃ কলেজের বার্ষিক (সাপ্লিমেন্টারী) পরীক্ষা সংক্রান্তঃ বিজ্ঞপ্তি প্রকাশ

বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা কেন্দ্রে উদ্ধারকৃত ৬টি বিরল প্রজাতির শকুন অবমুক্তির অপেক্ষায়