Monday , 23 September 2024 | [bangla_date]

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের আয়োজনে দীর্ঘদিন যাবৎ বৈষম্যের স্বীকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক/ মনোটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মরত স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচী শেষে দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডলের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর (নন টেক) মোঃ আবু সাঈদ, জুনিয়র ইন্সট্রাক্টর (পাওয়ার) মোঃ সানিয়াত বোরহান, জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ আশিদুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) মোছাঃ জেসমিন আরা মিরা, ইন্সট্রাক্টর (নন টেক) মোঃ আনোয়ার হোসেন, ইন্সট্রাক্টর (নন টেক) মোঃ আকবর আলী, দি.প.ই শিক্ষার্থীবৃন্দের মধ্যে মোঃ আলমগীর ইসলাম (ইলেকট্রিক্যাল) , সজিব রায় (সিভিল), মোঃ মেহেদী হাসান (সিভিল), মোঃ কাহিম আলম (কম্পিউটার), নওশিন আরা (সিভিল), খুশি (সিভিল), কৌশিক (এ.আই.ডি.টি), জামিরুল, সঞ্জু (ই.টি), হৃদয় (এ.আই.ডি.টি) প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চ‚ড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

বীরগঞ্জে শ্রেষ্ট সহকারী শিক্ষক স্বপন কুমার শর্মা ও রাজিয়া

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঠাকুরগাঁওয়ে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা

হরিপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

পীরগঞ্জে দাম বেশী নেওয়ায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড় চেম্বারের নতুন সভাপতি আলহাজ্ব শরিফ হোসেন

প্রত্যয় স্ক্রিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে চতুর্থ দিনের কর্মবিরতি