Monday , 2 September 2024 | [bangla_date]

দিনাজপুর শহরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত

দিনাজপুর শহরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ টাকাসহ প্রায় পৌনে ১৭ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবী।
সোমবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মুন্সিপাড়া এলাকার মোঃ মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ জাহিদ হোসেন দিনাজপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগে মোঃ জাহিদ হোসেন জানান, আমি একজন ইলেকট্রিক পার্টস, ক্যাবল, ফ্যান, সুপার বৈদ্যতিক এ্যানামেল তার পরিবেশক ব্যবসায়ী। শহরের মুন্সিপাড়ায় মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ নামক আমার ব্যবসা প্রতিষ্ঠান। গত ৩১আগস্ট দিবাগত রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে শার্টারে তালা লাগিয়ে বাড়ী চলে যাই। পরদিন ১ সেপ্টেম্বর সকাল আনুমানিক পৌনে ৭টায় আমার দোকানের পাশের দোকান মালিকের ছোট ভাই মোঃ মামুনুর রশিদ আমার বাড়ীতে এসে দেখতে পায় যে, আমার দোকানের শার্টারের তালা নেই এবং শার্টার খোলা।
অভিযোগে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন মোঃ জাহিদ হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইতিহাস গড়লো আলুর মূল্য !

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউপি নির্বাচনে নৌকা-১৪ জন স্বতন্ত্র -৬ জন প্রার্থী বিজয়ী ।

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান

পীরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

কৃষি কর্মকর্তাদের আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

স্মার্ট  ইকো ভিলেজে রুপান্তর  বীরগঞ্জের ফেনাপুকুর গ্রাম

স্মার্ট ইকো ভিলেজে রুপান্তর বীরগঞ্জের ফেনাপুকুর গ্রাম