Saturday , 21 September 2024 | [bangla_date]

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি // বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৯টায় শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর উত্তর জেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার ওলামা-মাশায়েখ বিভাগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার নায়েবে আমীর ও ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম।
সভায় বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের নায়েবে আমীর মোল্লা মোঃ তোয়াব আলী, শহর ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নুরজাহান কামিল মাদ্রাসার সাবেক মোফাচ্ছির প্রভাষক মাওলানা রেজাউল করিম।
মতবিনিময় সভায় দিনাজপুর শহরের বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গত ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার ঢাকায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের সময় সাবেক খতিবের নেতৃত্বে গোপালগঞ্জের কিছু দুষ্কৃতিকারী কর্তৃক মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

পঞ্চগড়-২ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনই সাকোয়া ইউনিয়নের

ঠাকুরগাঁওয়ে এসপিজির ফাঁদে পড়ে নিঃস্ব এলাকার মানুষ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত