Monday , 30 September 2024 | [bangla_date]

দুই দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের

দুই দফা দাবিতে সারা দেশের ন্যায় দিনাজপুরে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়ন ও গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সারা দেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির ৪৫হাজার কর্মকর্তা-কর্মচারীর একসাথে মানববন্ধন পালন করেছে।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও পর্যাপ্ত মূল্যায়ন পাচ্ছেনা তারা।কারণ হিসেবে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের দ্বৈতনীতিকে দায়ী করেন মানববন্ধনকারীরা।দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানান।
বক্তব্য রাখেন,দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জুনিয়ার ইঞ্জিনিয়ার সোলায়মান হোসেন,ডিজিএম কামরুজ্জামান মুমিত চৌধুরী প্রমুখ। পরে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নদীতে গোসলে নেমে ট্রাক ড্রাইভারের মৃত্যু

নদীতে গোসলে নেমে ট্রাক ড্রাইভারের মৃত্যু

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

বিরলে ঐতিহ্যবাহী মেটি প্রতিষ্ঠান দীপশিখা’র প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর ২ মামলায় রায়