Sunday , 29 September 2024 | [bangla_date]

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে দ্রæততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে হাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুর ১টায় হাবিপ্রবির ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫বছর পার হয়েছে, এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ও বেশ পুরোনো এবং শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন, অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন অনেকে। এরআগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে সেসময় দেখেছি আমাদের সমস্যা দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ দক্ষ গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছে। তাই আমরা মনে করি আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ দিকগুলো আমাদের শিক্ষকরাই ভালো বুঝবে, যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই আমরা চাই দ্রæত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
উল্লেখ্য, এরআগেও একই দাবীতে মানববন্ধন হয়েছিল। এছাড়াও ৩ সেপ্টেম্বর থেকে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাণীশংকৈল মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কেউ রাজাকারী করেছে এমন কোন ইতিহাস নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে প্রকাশ্য দিবালোকে কাজী ফার্মসের ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার

হাকিমপুরে মূল্য তালিকা না থাকায় জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার