Wednesday , 25 September 2024 | [bangla_date]

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড় প্রতিনিধি\ আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জিয়াউল হক, সেনাবাহিনীর ২৯ বির (সৈয়দপুর) কমান্ডার কর্ণেল ইউসুফ আলী, র‌্যাবের (সিপিসি-২) নীলফামারী কোম্পানী কমান্ডার মেজর ইসতিয়াক, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান প্রমুখ। আলোচনা সভায় শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপুজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য সকল ধর্মের আচরণ ব্যাহত না হয় সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণের আহবানও জানানো হয়। সভায় জেলায় বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদ, পুজা উদযাপন কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এবার পঞ্চগড় জেলায় ২৯৯ টি মন্ডপে পুজা উদযাপন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর ট্রাক্টর,শিশুসহ নিহত ২

শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনে অচল হাবিপ্রবি, সেশন জটের আশঙ্কা

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরিদর্শন

বিরলে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হাবিপ্রবির ২য় সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আহাচান

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আহাচান