Sunday , 29 September 2024 | [bangla_date]

পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আতিকুল্লাহ বাবু (২৬)। তিনি থ্রি-হুইলারটির চালক এবং জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি-হুইলার চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটির চালক আতিকুল্লাহ গুরুতর আহত হন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক থ্রি-হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে অবৈধভাবে আসা এলইডি লাইট বেনটনিক মাটিসহ ট্রাক আটক

ভারতের মাটিতে ভারোত্তলোনে রৌপ্য পদক অর্জনকারী সুমনা রায়কে মডার্ণ বডি বিল্ডিং ক্লাবের সংবর্ধনা

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না

রাণীশংকৈলে ‘আরসিএন’ ক্যাবল নেটওয়ার্কের অফিসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও পীরগঞ্জের সন্তান ড.আব্দুল বাকী

পীরগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ কার্যক্রম

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

পীরগঞ্জে মহিলা মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন