Tuesday , 17 September 2024 | [bangla_date]

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া

দিনাজপুর প্রতিনিধি \
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ সেখ ছগির আহম্মেদ।সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ও কলেজ এর সহকারী শিক্ষক মো. আল আমিন। এর আগে শিশুদের রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে সোমবার ১২রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী স্কুল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা ও দোয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড.সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী। ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলিম আহমেদ আল বুখারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষক, ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান শুকলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাবু এ্যাডভোকেট, সুইহারী খানকা মাদরাসার হযরত মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সদস্যবৃন্দ, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, কমিটির কর্মকর্তা, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, মুসল্লীবৃন্দসহ সর্বস্তুরের মানুষ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই- হাবিপ্রবি ভিসি

ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে বোদায় বিএনপির সংবাদ সম্মেলন

কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা,থানায় অভিযোগ 

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেল বর্ণমালা বই

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

রাণীশংকৈলে নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন।

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ