Friday , 20 September 2024 | [bangla_date]

পার্বতীপুরে পল্লী বিদ্যুৎ লাইন থেকে এক রাতে ২টি ট্রান্সফরমার চুরি,পানির অভাবে তাপে আমন আবাদ পুড়ছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুরে কৃষকদের একই প্লট থেকে একরাতে পল্লী বিদ্যুৎ লাইনের ২টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দূবৃত্তরা।এতে প্রায় ১০০ বিঘে জমির দিগন্ত জোড়া আমন ধানের মাঠ প্রচন্ড তাপদাহে পানির অভাবে পুড়ে যাচ্ছে।ঐ দুটি ট্রান্সফরমারের আওতায় অন্যান্য কৃষকরা আবাদ রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন।
অনুসন্ধানে জানা যায়,১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গাছুয়াপাড়া বটের ডাঙা চরার চকবোয়ালিয়া মৌজার জমিতে স্হাপিত কৃষক ইয়াসিন আলী ও জাহিদুল ইসলামের ডিপ থেকে দুইটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়া হয়। যে কারনে সেখানকার প্রায় ১০০ বিঘে জমির জিরা আমন ধানের আবাদ পানির অভাবে নিশ্বেষ হতে বসেছে। সবুজ মাঠ লাল হয়ে গেছে।
কৃষক ইয়াসিন আলী বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম তারা বলেছেন ৭১ হাজার টাকা হলে কোন ব্যাবস্হা নেয়া যেতে পারে। কিন্তু এত টাকা আমরা এখন তড়িৎ কোথায় পাব।
কৃষক জাহিদুল ইসলাম জানান,কৃষি অফিস অথবা পল্লী বিদ্যুৎ সহায়তা করলে এ মৌসুমের ধান আবাদ বাচানো যেত।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম এহতেশামুল হক জানান, সমস্যাটি মারাতœক, এই এলাকার ট্রান্সফরমার চুরির নেটওয়ার্ক টিকে ধরতে না পারলে কৃষকদের সর্বনাশ হয়ে যাবে। ভুক্তভোগীরা লিখিত দিক আমি থানার সহায়তানি। কৃষি কর্মকর্তা রাজীব হোসেন বলেন, কৃষি অফিস সহ ইউএনও কে কৃষকরা দ্রæত জানাক। ফসল বাঁচানোর ব্যাবস্হা নিতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে দিলো প্রশাসন

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা

বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালের ২শতাধিক শিশু রোগীর মাঝে ফুল-ফল বিতরণ

দিনাজপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে হত্যা, আটক-৩

শিক্ষার্থীদের চলাচলের জন্য ৩ মাসের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে – জাকারিয়া (জাকা) এমপি