Thursday , 19 September 2024 | [bangla_date]

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য সংগ্রহ শুরু হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের গুয়াগাও জামে মসজিদে দলের নির্ধারিত ফরমের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মাওলানা করিমুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল হাসান, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইমরান হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন সুবেল, সেনগাও ইউনিয়নের সভাপতি লিয়াকত হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল জানান, বাংলাদেশে ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে সারাদেশে সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

কাহারোলে কুমার পাড়ার ব্রীজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

খানসামার সহজপুর দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর শাখার ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

দিনাজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে

নিরাপদ প্রসবের দৃষ্টান্ত বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র