Friday , 20 September 2024 | [bangla_date]

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র-জনতার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভেবরা বোর্ডহাটে এ সমাবেশ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলার হাজিপুর, দৌলতপুর ও সেনগাঁও ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, প্রধান বক্তা হিসেবে জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ বক্তব্য দেন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা ও রাণীশংকৈল উপজেলা জামায়তের ইসলামী সেক্রেটারি মুহাম্মদ রজব আলী। এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি বাবুল আহমেদ, হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আলী, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফযেজদ্দিন (খোকা), সেক্রেটারি মজিবর রহমান, সেনগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহিরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান জামাল সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

পীরগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তন সংক্রান্ত চিঠি প্রত্যাহারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের স্মারকলিপি

পীরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক করিম

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মুৃত্য

বীরগঞ্জে একাডেমিক নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষক ও কর্মচারির বিদায় সংবর্ধনা