Sunday , 22 September 2024 | [bangla_date]

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র-জনতার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার খামার নারায়নপুর ফুটানি টাউন বাজারে এ সমাবেশ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলার পৌরসভা ও পীরগঞ্জ ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে রানীশংকৈল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ বক্তব্য দেন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক সভাপতি কামারুজ্জামান, সাবেক আমীর অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী বাবুল আহাম্মেদ, ইউনিয়ন সভাপতি মাওলানা হুসেন আলী, কাজী ওবায়দুর রহমান, পৌর জামায়াতের নেতা হাফিজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের পীরগঞ্জ উপজেলার(উত্তর) সভাপতি আমির হামজা প্রমূখ। এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি কৃষকদল নেতার

পঞ্চগড় সদর ওসি এল এস ডি সড়ক দুর্ঘটনায় মৃত্যু

কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ- রাণীশংকৈলে রাউৎনগর স্কুল এন্ড কলেজে ২ পদে গোপনে নিয়োগ

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা

বীরগঞ্জে জনপ্রিয় হচ্ছে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা

পঞ্চগড়ে মানারাত ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে সয়ন ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার,নগদ টাকা চুরি

বালিয়াডাঙ্গীতে “দৈনিক যায়যায়দিন” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন