Wednesday , 4 September 2024 | [bangla_date]

পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, ৪ আগষ্ট থেকে সারা দেশের ন্যায় পীরগঞ্জেও কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এলাকায় যেন বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেজন্য তখন থেকেই তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকায় কাজ করছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সুরক্ষায় তিনি বিশেষ ভুমিকা পালন করেছেন। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পাড়া মহল্লায় গিয়ে বৈঠকও করেছেন। তারপরেও ঢাকার একটি পত্রিকায় (কালবেলা) প্রকাশিত সংবাদের ভিতরে এক অংশে তাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমুলক তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি এর প্রতিবাদ জানান এবং প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক ও সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, যুগান্তর প্রতিনিধিবুলবুল আহাম্মেদ, আমাদের সময় ও চ্যানেল এস প্রতিনিধি বিষ্ণুপদ রায়, বিজয় টিভি মামুনুর রশিদ মিন্টু, ভোরের কাগজ প্রতিনিধি দুলাল সরকার, নাগরিক টিভি প্রতিনিধি জাকির হোসেন, খবর পত্রের মুনছুর আহমেদ, পীরগঞ্জ আন লাইন এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাধন, আজকের পত্রিকা প্রতিনিধি নরি নবী রানা, মানবকন্ঠ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ফাইদুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখার সময় এসেছে

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার !

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য আটক

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পীরগঞ্জে চা দোকানীর ব্যাতিক্রম উদ্যোগ

তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

দিনাজপুর শহরের রাজবাড়ীতে বখতিয়ার আহমেদ কচির গণসংযোগ

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল  কোম্পানী শারজাহ্ চেরেটির

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটির