Monday , 23 September 2024 | [bangla_date]

বিরলের আজিমপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিরল (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন আলী এর পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চৌরঙ্গী বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় পরিষদে ফিরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎ, দূর্নীতিবাজ, ঘুষখোর, নারীলোভী, নেশা ও মাদকদ্রব্যের গডফাদার, ভূয়া প্রকল্প ও বিচার শালিসের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মাফিয়া ডন, ক্ষমতার অপব্যাবহারকারী চেয়ারম্যান মোঃ লিটন আলী পদত্যাগ না করলে শীঘ্রই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। অনতিবিলম্বে মোঃ লিটন আলী পদত্যাগ করে ছাত্র-জনতার দাবিসমূহ মেনে নিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজসেবক মিজানুর রহমান, এম এ রাসেল, ইউপি সদস্য মোস্তাক হোসেন রবি, ইউপি সদস্য নিজামুল ইসলাম, তৈমুর আলী, ছাত্র মোঃ নাসিম, শাহরিয়ার আলম, সবুজ, সজিব, গণ্যমান্য ব্যক্তি সাত্তার আলী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

ডিপ্লোমা শিক্ষাকোর্সকে- ৩ বছরে রূপান্তর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী,তথ্যমেলা ও ভ্রাম্যমান প্রচারনা

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কমেছে সবজি-পেঁয়াজের দাম, মাংসের দাম চড়া

নিয়োগ বিজ্ঞপ্তি

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

জাসাস’র মানববন্ধন শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না