Thursday , 19 September 2024 | [bangla_date]

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের  অভিযোগে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরল উপজেলায় হিন্দু পরিবারের বাড়ী-ঘর ভাংচুর এবং লুটপাট অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে কনেশ্বর রায়।
ঘটনাটি গত ১৬সেপ্টেম্বর বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের ছেতারা বাজার এলাকার বাসিন্দা কালিপদ রায়ের ছেলে কনেশ্বর রায়ের বাড়িতে ঘটেছে। এঘটনায় অসহায় কনেশ্বর রায় ১৮ সেপ্টেম্বর দুপুর ১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। এতে কনেশ্বর রায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সবিতা রায়।
লিখিত বক্তব্যে কনেশ্বর রায় উল্লেখ করেন,তাঁর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ইউসুফ পাটোয়ারীর সাথে জমি নিয়ে মামলা চলমান রয়েছে। এর আগে এ নিয়ে চেয়ারম্যানের কাছে বসা হলেও বিষয়টি অমিমাংসিত থেকে যায়। কিন্তু এরই মধ্যে ইউসুফ পাটোয়ারী ভুয়া কাগজপত্র তৈরী করে জমিটি বীরমুক্তিযোদ্ধা মো. ওমর আলীর কাছে বিক্রি করে দেন। এরপর তারা তার পরিবারকে ভারতে চলে যেতে বলে নইলে তাদের কথা মতো চলতে বলে। এতে রাজি না হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর সাইমুনসহ ৪০-৫০জন গুন্ডাপান্ডা তার বাড়ীতে গিয়ে দোকান ঘর, বাড়ীর আসবাবপত্র, ঠাকুরঘর, গোয়ালঘর, টিউবওয়েলখানাসহ ঔষধের দোকান, মুদিখানা, ঠাকুরের মালীর দোকান ভাংচুর করে। এসময় ঘরে রাখা ট্রাংকে থেকে তালা ভেঙ্গে ট্রাংকের যাবতীয় কাগজপত্র, দলিল, সোনার গহনাসহ ৫ আগষ্টের সরকার পতনের পর আতংকে নিজ গরু-ছাগল বিক্রয়ের টাকা, জমি আবাদের টাকা লুট করে নিয়ে যায় বলে বক্তব্যে উল্লেখ করেছেন কনেশ্বর রায়। এরপর থেকে নিঃস্ব হয়ে খোলা গাছতলায় পরিবার পরিজন নিয়ে দিন যাপন করছেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মায়া বালা, চম্পা রানী, রাম বাবু, দীনবন্ধু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আইনশৃংখলা কমিটির সভা- বিদায় নিলেন উপজেলা চেয়ারম্যান

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

বোদায় ভুট্রার দাম নেই, কৃষকেরা লোকসানে পড়েছেন

এইচকে অণুজীব সার প্রকল্পের উদ্বোধন

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস !

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

বাল্য বিবাহ-নারী নির্যাতন-যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার

দিনাজপুরে শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা