Wednesday , 11 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আগাম ফুলকপি চাষ করে অনেক কৃষক ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। আর আগাম এই ফুলকপির চাহিদা ও বাজার দুটোই ভালো থাকার কারণে এর চাষের পরিধি বাড়ছেই। এতে কৃষকও লাভবান হচ্ছে। বাজারে আসা ফুলকপি-বাঁধাকপি ব্যাপক চাহিদা থাকায় আশানুরূপ দামে বিক্রি হওয়ায় পুঁজির পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করেন কৃষক। তাই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ মমিনুল ইসলাম এক একর জমিতে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপি চাষ দেখতে পরিদর্শনে আসেন রংপুর কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

পরিদর্শনকালে তিনি বলেন, কৃষি খাত এখন বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। কৃষকরা একদিকে যেমন আগাম বিভিন্ন ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন তেমন এলাকার চাহিদা পূরণ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।

তিনি বলেন, বীরগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন আগাম ৫২ হেক্টর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব সময় তদারকি করা হচ্ছে। কোন সময় কি বালাইনাশক ব্যবহার করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. হায়দার আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জিল্লুর রহমান।

কৃষক মো. মমিনুল ইসলাম জানান, এক একর জমিতে তিন জাতের ৫৬ হাজার ফুলকপির চারা রোপন করা হয়েছে। ইতিমধ্যে তিনি ফুলকপি বিক্রি করা শুরু করেছেন।তার সর্বমোট খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এ টাকা তুলো তিনি দশ লাখ টাকা লাভ করবেন বলে জানিয়েছেন। আগামীতে এর পরিধি আরো বাড়বে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। তাছাড়া সব সময় উপ-সহকারীরা উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাজের মাঝেই অবসর নিলেন উপজেলা শিক্ষা অফিসার মোকছুদুর রহমান

হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

ঠাকুরগাঁওয়ে এসপিজির ফাঁদে পড়ে নিঃস্ব এলাকার মানুষ

উন্নত প্রযুক্তিনির্ভর শীর্ষক পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন —- সাবেক এমপি ইমদাদুল হক

বীরগঞ্জে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক ক্যাম্পইন

​নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করলো তালেবান

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

বিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

পীরগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার ঃ ধর্ষক আটক