Wednesday , 4 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, থানায় অভিযোগ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিনে দুপুরে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে একদল চাঁদাবাজকে চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

উপজেলার মরিচা ইউনিয়নের আরাজী নাগরী সাগরী গ্রামের মৃত আ: আজিজের ছেলে মো: জাহিদ হাসান বীরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করে জানান, উপজেলার গোলাপগঞ্জ বাজারে একটি ভাড়া ঘরে দীর্ঘদিন সৌরভ মেশিনারিজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন।

গত ৩ সেপ্টেম্বর’২৪ সকাল সাড়ে দশটায় এরাজুল হকের ছেলে একরামুল, মৃত সরাফত উল্লা’র ছেলে ও কাদের মাষ্টারের ছোট ভাই আবু নাসের রিন্টু এবং নজিরা’র পুত্র আলম সহ অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের একটি চাঁদাবাজ দল ওই দোকানে গিয়ে দোকান মালিকের নিকট ২৫ হাজার টাকা তাৎক্ষণিক চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সঙ্গবদ্ধ দলটি দোকানের মালামাল ফেলে দিয়ে ভাংচুরের চেষ্টা করে এবং নগদ ২৫ (পঁচিশ) হাজার টাকা চাঁদা দাবি করে, ছয় ঘণ্টার মধ্যে উক্ত টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

প্রকাশ্য দিবালোকে এমন চাঁদাবাজির তান্ডবে ঘটনাস্থলে সজিব রহমান, শাহিনুর রহমানসহ বাজারের লোকজন এগিয়ে এলে চাঁদাবাজ দল পালিয়ে যায়।

বর্তমানে জাহিদ হাসান মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় লোকজন জানান, তথাকথিত বিএনপি নেতা কাদের মাষ্টারের ইন্দন ও নেতৃত্বে এলাকার পরিবেশ দিন দিন হুমকির মুখে যাচ্ছে।

ঘটনাস্থল থানা পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বীরগঞ্জে এপি আলোকিত শিশু ফোরামের উদ্যোগে ৪ দিনব্যাপী জনসচেতনতা কার্যক্রম

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

বীরগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস উধাও বিপাকে পড়েছেন ভোক্তারা

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

বীরগঞ্জের দলুয়া আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার

জে,কে, যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ্য নারী-শিশুসহ ৭জন হাসপাতালে