Sunday , 15 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে মোঃ জীবন ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মোঃ জীবন বীরগঞ্জ পৌর শহরের কোমরপুর গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, চুরির অভিযোগে মোঃ জীবনকে রবিবার সকালে জোৎন্সা ফিলিং স্টেশন এলাকায় গণপিটুনি দেয় একদল বিক্ষুদ্ধ জনতা। পরে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত যুবকের বিরুদ্ধে পূর্বে থানায় কোন অভিযোগ আছে কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ভাইস চেয়ারম্যানের বাবা নজরুল ইসলাম আর নেই

কাহারোলে হাইব্রীড ধানের কারণে  ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

কাহারোলে হাইব্রীড ধানের কারণে ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

রাণীশংকৈলে নি-খোঁজের ৪ ঘন্টা পর কুলিক নদী হতে রহমতের লা-শ উ-দ্ধার

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, এক আইনজীবী আটক

বোদায় ‘সু-বোধের সন্ধানে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

হরিপুরে ইউপি নির্বাচনে মেম্বার পদ-প্রার্থী শাহাজান কবির দোয়া চেয়েছেন

পেঁপে চাষে সফলতা পেয়েছেন সাকিনুর ইসলাম

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত