Sunday , 8 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে চোরাই মালামাল বিক্রির সময় আটক-২

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রান্না ঘর থেকে চুরির ঘটনায় ২ জন আটক। বীরগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের জগদল মিশন এলাকার বাচ্চু মিয়ার বাসাবাড়িতে চুরির ঘটনায় চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর ) সকালে চোরাই মালামালসহ জগদল হাটপুকুর এলাকার মৃত. আব্বাস আলী ছেলে মোজাম্মেল হক (৩৮) ও মাকড়াই গ্রামের আব্দুস সালাম এর ছেলে মোঃ শরীফ আলী (৩৫) নামে ২জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে জগদল মিশন এলাকার বাচ্চু মিয়ার বাড়ির রান্না ঘরে থাকা ১টি গ্যাসের চুলা, ১টি গ্যাস সিলিন্ডার, ২টি ২৫ কেজি ওজনের চালের বস্তা, পাশের ঘরে রাখা ২টি বাই সাইকেল, ছাগলের ঘর হতে ৩টি ছাগল, শয়ন ঘর থেকে ১২ ভোল্টের ১টি ব্যাটারি এর অনুমান মূল্য প্রায় ৬০ হাজার টাকা এবং আলমারী হতে নগদ ৮ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল মোঃ শরীফ আলী (৩৫) একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাস চুলা বিক্রি করার জন্য বীরগঞ্জ কাহারোল রাস্তা দিয়ে বাজারে যাওয়ার পথে জগদল মিশন রোডস্থ তাদের স্থানীয়রা আটক করে।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, এলাকা বাসীর সংবাদ পেয়ে ২জন চোর কে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটর শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক সময় কুয়াশা আর বাকি সময় উত্তরের হিমেল বাতাসে কাহিল মানুষ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর টাকার অভাবে ব্রেন টিউমার আক্রান্ত চিকিৎসা হচ্ছে না বাবলুর !

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত-২জন

সেতাবগঞ্জ পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

পঞ্চগড়ে দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বল্প আয়ের মানুষের ভরসা কাটা আলু