Sunday , 29 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: তিন’দিনের টানা বর্ষণে দিনাজপুরের বীরগঞ্জে নদী নালা খাল বিলের পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাতে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে নদীর পাড় নদীগর্ভে বিলীন হচ্ছে মানুষের চলাচলের রাস্তা, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষি জমি।

এদিকে স্রোতে কারণে গতকাল শুক্রবার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভাগীরপাড়া গ্রামের বড়হাট এলাকার ‘পাথরঘাটা’ নদীর পাড় ঘেঁষে বৃষ্টিশপাড়া এবং প্রফেসর পাড়ার মানুষের চলাচলের জন্য নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যায়। স্রোতে সাঁকোর পাশাপাশি চলাচলের জন্য সড়কের কিছু অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।

এ ব্যাপারে বৈরাগী বাজার গ্রামের নিখিল শর্ম্মা বলেন, রাস্তাটি নদীর ধার ঘেঁষে হওয়ায় সামন্য বৃষ্টিতে ভেঙে যায়। এলাকাবাসীর ব্যক্তিগত অর্থায়নে প্রতিবার মেরামত করা হলেও ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। ফলে রাস্তা এবং কৃষি জমির কিছু অংশও নদীগর্ভে বিলীন হতে চলেছে। দুইদিনের বৃষ্টিপাতে রাস্তা ও সাঁকো ভেঙে যাওয়া ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।

মোহনপুর ইউপি চেয়ারম্যান মো: শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, আনুমানিক দু’বছর পূর্বে তার ইউনিয়ন পরিষদের অর্থায়নে
এবং এলাকাবাসীর সহযোগীতায় বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। এই সাঁকো দিয়ে বৃষ্টিশপাড়া এবং প্রফেসর পাড়ার প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করে। সাঁকোর উপর দিয়ে সিপাইদীঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু তিন’দিনের টানা বর্ষণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সাঁকোটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়ে এই এলাকার হাজার হাজার মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জরাজীর্ণ ডাকঘরে চলে কাযর্ক্রম খুরশিদ আলম শাওন রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন

বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

জেলা প্রশাসক শাকিল আহমেদের প্রেস ব্রিফিং ১১জুন দিনাজপুরসহ সারাদেশে ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের উদ্যোগে ৩৪ বোতল ফেন্সিডিল,৬০ ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা সহ ২ আসামি গ্রেপ্তার করা হয়

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !