Thursday , 12 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নি/হত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ প্রাইভেট শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় আদিত্য রায় নামে স্কুলছাত্র নি/হত হয়েছে।
আদিত্য রায় (১৩) উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে এবং কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

বুধবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপা নদী ব্রীজের উপর এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বীরগঞ্জ পৌর শহরে প্রাইভেট শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল আদিত্য রায়। পথে পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপানদী ব্রীজের উপর একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ, কম্বল ও প্যাকেজ বিতরণ

বীরগঞ্জে রোজার আগেই আলু, পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

খানসামায় বিপদসীমার উপরে করতোয়া নদীর পানি

চীন নিপীড়ক তালেবান শাসনকে সমর্থন করে আফগানিস্তানের খনিজ সম্পদ শোষণ করছে

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যু

পীরগঞ্জে করোনা ভাইরাসে ৩ জন আক্রান্ত