Tuesday , 10 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি বর্মন (৫) নামে শিশু কন্যার মৃত্যু হয়েছে। এঘটনায় সহপাঠী অন্বয় রায়কে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর -২০২৪) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণ ভিটা আমের ডাঙ্গায় গ্রামে দুপুরে বাড়ীর পার্শ্বে পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু হলেন – উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আমের ডাঙ্গা এলাকার ধনঞ্জয় বর্মনের শিশু কন্যা বৃষ্টি বর্মন (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে ,সোমবার দুপুরে বৃষ্টি ও সহপাঠী অন্বয় গোসল করতে অতুলের পুকুরে যান। বৃষ্টি’র বাবা-মা ঢাকায় কর্মস্থলে রয়েছেন। বৃষ্টির মৃতদেহটি ও অন্বয়কে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

শিশুকন্যার মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউপির ইউপি সদস্য মনির হোসেন জানান, অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এস.এস.সি ৯৩ ব্যাচের স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়

পীরগঞ্জে ভাষা শহীদ স্মরণে “টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জুলাই অভ্যুথান উপলক্ষে রাণীশংকৈলে ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং

শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাবান ও সম্পদশালী আত্মনির্ভশীল দেশে পরিনত করতে চায় —নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

হরিপুরে ভিজিএফ ও জিআরের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন –যুগ্ম সচিব হামিদুল হক