Thursday , 19 September 2024 | [bangla_date]

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, শিশু অধিকার কমিটির সভাপতি পলি কর্মকার প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহের উপর, শিশু আইন ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ, সম্পর্কিত তথ্যাদি নিয়ে অলোচনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

শীতে বেড়েছে ডায়রিয়া, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে চিনিকল রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচী

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরে কর্মশালায় জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান আর্থিক স্বাক্ষরতা সম্প্রসারিত হলে টেকসই হবে অর্থনীতি ব্যবস্থা

বিরামপুরে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ প্রজন্ম উশু ফাইট স্কুল‘ এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল