Monday , 30 September 2024 | [bangla_date]

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর সালাউদ্দিন হত্যার অভিযোগে দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ২৭ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ মামলার ৮নং আসামী জাহের আলীকে সাতোর ইউনিয়নের প্রাণনগর এলাকা থেকে রবিবার আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে,
রবিবার দুপুরে বীরগঞ্জ থানায় দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আলী, গোলাপগঞ্জ ১২ আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক সরকার রিমন, সাধারণ সম্পাদক সফিউল আলম, সাতোর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শেখ, শতগ্রাম ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি মোস্তফা (মাস্টার) শতগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান মতিসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত সালাউদ্দিনের মা জহুরা খাতুন। মামলা নং ২৩, তারিখ: ২৯-০৯-২০২৪ইং।

উল্লেখ যে, ৫ জানুয়ারী ২০১৪ সালে উপজেলার ০১ নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবুরহাটে সালাউদ্দিনকে হত্যার ঘটনা ঘটে।

এই মামলার তদন্তকারী অফিসার এস আই আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে একজনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে ফুলবাড়ীতে সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর হাবিপ্রবির ক্যাম্পাসে সাজ সাজ রব

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফুলবাড়ীতে দুস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ৪৫২ টি প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান