Sunday , 15 September 2024 | [bangla_date]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে
দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা
দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেছেন দিনাজপুর সদর উপজেলার রাজবাটি এলাকার এবিএম সিদ্দিকের ছেলে মোঃ ফাহিম ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগষ্ট আনুমানিক দুপুর ১২টা থেকে ১টায় দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়ে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনগন শান্তিপুর্ণ আন্দোলন করতে থাকে। এসময় আওয়ামী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর দুস্কৃতিকারীরা পুর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এসময় বাদী ফাহিম ফয়সালসহ ৩০/৪০জন ছাত্রছাত্রী ও সাধারণ জনগন গুরুতর রক্তাক্ত জখম হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও আমার (ফাহিম ফয়সাল) শরীর হতে একাধিক গুলি বের করা হয়।
মামলায় আসামী করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল, আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবলীগের নোওশাদ ইকবাল কলিংশ, আওয়ামীলীগ নেতা বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, শহর যুবলীগের সভাপতি রমজান, নয়নপুর এলাকার রেজাউল করিম রেজাসহ ৫৯জন। এছাড়াও অজ্ঞাতনামা আসামী রয়েছে। মামলা নং-২৫/৫৬৯, তাং-১৩/০৯/২০২৪ইং।
কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, মামলার তদন্তভার এস. আই মোঃ নুর আলমকে দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

হিলি স্থলবন্দর দিয়ে ভারত  থেকে এলো কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচামরিচ

ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির কর্মী ও সুধী সমাবেশ

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

রাণীশংকৈলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী মেলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

সরকার সকল ধর্মের সহাবস্থান নিশ্চিতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিপণন নিয়ন্ত্রণ আইন বিষয়ে পীরগঞ্জে অবহিত করণ সভা অনুষ্ঠিত