Saturday , 28 September 2024 | [bangla_date]

বোচাগঞ্জে ঝড়েপড়া শিক্ষার্থীরোধে বেসরকারী এনজিও “আশার” উদ্দ্যোগে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর বেসরকারী এনজিও “আশা” ব্রাঞ্চের আওতাধীন সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাইমারি স্কুল থেকে ঝড়েপড়া রোধে আশা শিক্ষা কর্মসূচীর আওতায় ১৫জন শিক্ষাসবিকা নিয়ে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর (বীরগঞ্জ), কাহারোল অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ হাসান আলী বলেন, “আশা” সংস্থা কর্তৃক গৃহিত কর্মসূচী যথাযথ ভাবে বাস্তবায়ন করতে পারলে সুবিধা বঞ্চিত এবং ঝড়েপড়া শিশুরা মানসম্মত শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে পারবে। ঝড়েপড়া শিশুদের শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য সরকার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে। শিশুদের ঝড়ে পড়ারোধে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে অভিভাবকদের সচেতনার সাথে এগিয়ে আসতে হবে। তবেই প্রান্তিক জনগোষ্ঠির শিক্ষারমান উন্নয়নে এই কর্মসূচী বিশেষ ভুমিকা রাখতে পারবে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন। এসময় সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবেদ আলী ও শিক্ষা সুপার ভাইজার মোঃ সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে, সারাদেশে “আশা” শিক্ষা কর্মসূচীর মোট ব্রাঞ্চ ১০৫০টি। শিক্ষা সুপার ভাইজার ১০৫০ জন। শিক্ষাসেবিকা ১৫৬১২ জন। শিক্ষাকেন্দ্র ১৫৬১২টি। শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৬২৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূট্রা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধী কে হত্যার অভিযোগ

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

বীরগঞ্জে কেলাগড়া কালি মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা

বিরলে বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা

পীরগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন ঠাকুরগাও জেলা প্রশাসক

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

আটােয়ারীতেপবিত্রঈদ-উলফিতরউপলক্ষেপ্রস্তুতিমুলকসভা

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ