Wednesday , 18 September 2024 | [bangla_date]

বোদায় গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বোদায় খাইরুল আনিকা প্রিনন নামের এক নারী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার বোদা পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রামানিক পাড়া গ্রামে। সে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়,মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে নিজবাড়ির শয়ন কক্ষে সবার অজান্তে গলায় ফাঁস দেন। সকাল ৮টায় দিকে তার কক্ষে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেলে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করার পর বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারনে চিকিৎসকের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ,পুলিশ ও পরিবারের লোকজনের বলতে পারেননি।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহেল জানান,নিহত চিকিৎসক ৩৯তম বিসিএসে চাকুরী হলেও এ বছরের মে মাসে সে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি প্রেষণে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত ছিলেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় চিকিৎসকের মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ ছয়জন প্রতারক চোর আটক ফুলবাড়ীতে সাহায্য চাইতে গিয়ে প্রতারনা চুরি

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

রাণীশংকৈলে ইয়াবা সহ গ্রেফতার-১

‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নিলেন স্বতন্ত্র এমপি রেজওয়ানুল হক

রাণীশংকৈল উপজেলার দোশিয়া গ্রামে কৃষক মাঠ দিবস

হরিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি মহামুল হককে সংবর্ধনা

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা