Friday , 20 September 2024 | [bangla_date]

রাণীশংকৈল সড়কে নি/য়ন্ত্রন হারিয়ে নি/হত-১ আ/হত-৬

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে ১ জন নি/হত ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। (২০ সেপ্টেম্বর) শুক্রবার উপজেলার নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নি/হত রাইসুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন অফিসের সামনে এলে চালক প্রাইভেটকারটি হঠাৎ ব্রেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরো ৬যাত্রী। পরে ফায়ার সার্ভিস কর্মিরা তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রæতগামী গাড়িটি ব্রেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভা

কেয়ার নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা

হরিপুরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সল্মেলন

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

কুরিয়ারে আনা নকল পণ্য সরবরাহ অপরাধে ২ ব্যবসায়ীর কারাদন্ড

রক্তদানের মাধ্যমে টিউমার রোগীর অপারেশনে সহায়তা করলেন শিক্ষার্থী দেবাশীষ

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দরে বেড়েছে রপ্তানি