Friday , 20 September 2024 | [bangla_date]

শিশু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে পর্যাপ্ত প্রচারাভিযানের উদ্বোধন

বুধবার সুইহারীস্থ এনজিও ফোরাম হলরুমে দিনাজপুর প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘আমাদের রয়েছে পর্যাপ্ত’ প্রচারাভিযানের উদ্বোধন করেছেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ও দিনাজপুর নিরাপদ খাদ্য দপ্তরের কর্মকর্তা গৌতম সাহা। প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন, বাংলাদেশের খাদ্য অনিশ্চয়তা এবং অপুষ্টি একটি উল্লেখ্যযোগ্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, বিশেষ করে র্শিশুদের জন্য। টেকসই উন্নয়নের লক্ষ্যে ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি হার বৃদ্ধি এবং টেকসই কৃষির প্রচার করতে পারলে সব ধরনের অপুষ্টির অবসান ঘটবে। সভাপতির বক্তব্যে দিনাজপুর এপি সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ বলেন, আমাদের স্বপ্ন বাংলাদেশে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো ২০ লক্ষ শিশুর সুস্বাস্থ্য ও পরিপূর্ণ জীবন গঠনে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। এই প্রচারাভিযানের সময়কাল হলো ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত। আমাদের দাবী ইউনিয়ন পর্যায়ে শিশুর অপুষ্টি দূরীকরণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, জেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রমের সমন্বিত মনিটরিং ব্যবস্থা আরোও বেগবান করা এবং জাতীয় পর্যায় থেকে সকল জেলায় চাহিদাভিত্তিক খাদ্যের সুষম বন্টন নিশ্চিত করা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ৫৩ জন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পীরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাট্য সমিতির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী অবলম্বনে নন্দিনীর পালা

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

তেঁতুলিয়া মাদকের নীল দংশনে তরুণরা সন্তানদের বাঁচাতে আকুতি অভিভাবকদের

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত