Wednesday , 4 September 2024 | [bangla_date]

সাবেক সাংসদ শিবলী সাদিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সাবেক সাংসদ শিবলী সাদিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে
জমি দখলের অভিযোগ এনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের
সংবাদ সম্মেলন ও মানববন্ধন
জমি দখলের অভিযোগ এনে সাবেক সাংসদ শিবলী সাদিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বিরুদ্ধে দিনাজপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা (আদিবাসি)।
নবাবগঞ্জ উপজেলায় সাবেক সাংসদ শিবলী সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন আদিবাসিদের মালিকানা ৭২একর জমি জবর দখল করে রাখার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে তারা।
সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আদিবাসি নেতা গণেশ হেমরন এ অভিযোগ করেন। গণেশ হেমরনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শোভন মার্ডি।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে তারা বলেন, শুধু জমি দখল নয় দেলওয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী আদিবাসিদের উপর যে কোন অজুহাতে নির্যাতন চালিয়ে আসছে। অসাধু সরকারী কর্মকতাদের সহযোগিতায় আদিবাসিদের জমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে।আমরা সংস্কার চাই। আদিবাসিদের জমি রক্ষায় সরকারের একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম গঠন করা হোক। আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া হোক।
অভিযোগকারী আরও বলেন, এ বিষয়ে বিগত আওয়ামী সরকার প্রশাসনের বিভিন্ন ফোরামে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাই নাই।
সংবাদ সম্মেলন শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসি স¤প্রদায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। মানববন্ধনে রণজিৎ মার্ডি, আলতাফ হোসেন, উকিল হেমব্রম, গণেশ হেমব্রম, খুকুমনি হেমব্রম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে  ভিডিপি দিবস উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

লায়ন্স ক্লাবের ডায়াবেটিস ক্যাম্পে ক্লাব প্রেসিডেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস রোগী অনেক দিন বাঁচতে পারে

বিরলের বোর্ডহাট কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প

টানা ৯দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

যক্ষারোগ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা